খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যানামনাই এ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ১১ জুলাই ২০২৬


খুলনা সরকারি বিএল কলেজের অ্যানামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
অ্যানামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর রশীদের সভাপতিত্বে সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের সাবেক ছাত্র ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার চৌধরী। সম্মানিত অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার মোল্লা, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শামীম ও সাবেক শিক্ষার্থী নাজমুল হুদা চৌধুরী সাগর। বক্তৃতা করেন বিভাগের সাবেক শিক্ষার্থী সাংবাদিক সোহরাব হোসেন, নুরুল ইমাম খান, মাসুদ আলম গোলদার ও জিএম মাসুম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন পর্ব চলবে।

 

প্রিন্ট

আরও সংবাদ