খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি তুহিনের পিতার শয্যা পাশে কেডিএ চেয়ারম্যান এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ১১ জুলাই ২০২৬


বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা আলহাজ্ব শেখ মোঃ হাসান আলী (৮৫) বার্ধক্যজনিত অসুস্থতায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার শয্যা পাশে গিয়ে সার্বিক চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।
পরে বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের পিতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন তিনি। এ সময় মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি শেখ জুলফিকার আলী, খুলনা জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মুর্শিদুর রহমান লিটনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ