খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পিতা-মাতার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ১১ জুলাই ২০২৬


জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার পিতার মৃত্যুবাষিকীতে পিতা-মাতার আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রার্থনা সভা শুক্রবার রাত ৮টায় নগরীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত প্রবচন করেন অপরূপ গৌর কিশোর দাস (অনন্তপ্রভূ) ও প্রবচন শেষে প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত রনজিৎ মুখপাধ্যায়। রূপসা মহাশ্মশান ও শ্মশান মন্দিরের প্রধান পুরোহিত সুরেস চক্রবর্তী ও শীতলা মাতা ঠাকুরানী মন্দিরের পুরোহিত সুমন ব্যানার্জীও উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় প্রায়তদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মকে সঠিক দিক-নির্দেশনায় সুশিক্ষিত ও মেধাবিকাশ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। 
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, খুলনা আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও রূপসা পালেরহাট মহাশ্মাশান মন্দির কমিটির সভাপতি সমর কুন্ডু, মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সুদেব মন্ডল, জেলা মতুয়া মহাসংঘের সভাপতি প্রশান্ত কুমার হালদার, মহানগর মতুয়া মহাসংঘের সভাপতি সুখময় বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, জেলা ঐক্য পরিষদের অজিত বিশ্বাস, সুমন দাস, আশীষ কুমার সিনহা উৎপল, অমর কুমার দাস, দীপংকর মন্ডল লিটন, শোভা রানী হালদার, প্রশান্ত কুমার মন্ডল, জেলা পূজা পরিষদের প্রবীর রায়, সাগর সাহা, ইন্দ্রজিৎ চক্রবর্তী, গনেশ চন্দ্র মন্ডল, ডাঃ সুনীল বালা, বিজন বিশ্বাস, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, অরবিন্দ মহলদার, শীলা রানী মন্ডল, দিলীপ কুমার দাস, পূর্ণিমা পাল, সাংবাদিক শুভ্র সচিন,  এড. মনি শংকর নাগ, বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, অলোক শীল, দীপা বিশ্বাস এবং মহানগর-জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ