খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ১১ জুলাই ২০২৬


‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ফাহমিদা হক, খুলনা জেলা প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ্ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র (কেডিএ) কর্তৃক খুলনার ভবিষ্যৎ উন্নয়ন পরিচালনা বিষয়ে খুলনা অঞ্চলের সর্বস্তরের জনপ্রতিনিধি, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক নেতৃবৃন্দ, উন্নয়ন ও গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ