খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি নবায়ন ও শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ১১ জুলাই ২০২৬


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নবগঠিত মহানগর কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব নবায়ন অনুষ্ঠান শুক্রবার বিকালে নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবমনোনীত মহানগর সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি আব্দুর রশীদ এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম নাছিব। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন মহানগর শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান মুন্না।
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইসলামী ছাত্র আন্দোলন মহানগর শাখার মজলিস হল নিম্নরূপ : সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি মুহাম্মাদ উসমান নাদিম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুহাঃ বায়েজিদ আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসান, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ শাহাদাত হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইবাদত শিকারী, অর্থ ও কল্যাণ সম্পাদক রেজাউল করিম রাসেল, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আবু বকর, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ বোরহান উদ্দিন, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আল আমিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাঃ আল মামুন রাফি, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ শাহরিয়ার সিফাত। গত ৩ জুলাই নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম কেন্দ্রীয় সভাপতির অনুমতিক্রমে পূর্ববর্তী মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

প্রিন্ট

আরও সংবাদ