খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষা শিবির

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ১১ জুলাই ২০২৬


জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, জামায়াত এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি এবং জনমত সৃষ্টির মাধ্যমে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাচ্ছে। এজন্য জামায়াতের জনশক্তিদের জনগণের সামনে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা ও ইসলামী মূল্যবোধকে ব্যপকভাবে তুলে ধরতে হবে। আর সৎ ও যোগ্য নেতৃত্বকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে গণভিত্তিকে মজবুত করতে হবে।
গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা জামায়াতের উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিলনায়তনে অনুষ্ঠিত রুকন প্রার্থী শিক্ষাশিবির ২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জামায়াতের জেলা আমীর মাওলানা মুহাঃ এমরান হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম ও মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদি, মাওলানা মনিরুজ্জামান, স ম এনামুল হক, মুহাঃ আশরাফুল আলম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ