খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার গাবতলা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৩ এ.এম | ১১ জুলাই ২০২৬


সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মোঃ আরাফাত হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গাবতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু আরাফাত হোসেন পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের মোঃ ইসরাইল হোসেনের ছেলে। নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মহব্বত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ