খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ১১ জুলাই ২০২৬


বাগেরহাটের শরণখোলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে সাপটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার। নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার জন্য তার ধানক্ষেতে পেতে রেখেছিলেন চায়না দুয়ারি জাল। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে অজগরটি। এসময় উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দিলে বৃষ্টির মধ্যে তিনি গিয়ে কৌশলে অজগরটি উদ্ধার করেন।  
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ খলিলুর রহমান বললেন, ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি। উদ্ধারকারীরা নিয়ে আসার পরে সেটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ ফুট লম্বা অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে ধারণা করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ