খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ১১ জুলাই ২০২৬


টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে, ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। শুক্রবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সা¤প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্ধের সময় জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহŸান জানিয়েছে।
প্রসঙ্গত, জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
গত ৮ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এই নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। প্রসঙ্গত, এরআগে বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক স্বাক্ষরিক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ