খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী, গ্রেফতার ১

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ১১ জুলাই ২০২৬


ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক ১৪ বছর বয়সী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামির নাম মোঃ ওয়াহিদ শেখ (৫৪)। তিনি সরকারি শিশু পরিবার সংলগ্ন এলাকার একটি বাজারে দর্জির দোকানের মালিক।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত¡াবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে গত ৬ জুলাই ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীটি শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়ে। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াত করার সুবাদে গত ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালিক মোঃ ওয়াহিদ শেখ (৫৪) তাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। 
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এর ফলে অন্তঃসত্ত¡া হওয়ার পর শারীরিক জটিলতার জন্য শিশুটিকে চিকিৎসকের কাছে গত ৬ জুলাই নেয়া হয়। চিকিৎসক পরীক্ষার পর জানায়, শিশুটি ২৭ সপ্তাহ দুই দিনের গর্ভাবস্থায় রয়েছে। এ মামলায় গত ৮ জুলাই পুলিশ সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ওয়াহিদ শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ সাইফুল ইসলাম জানান, ওই পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গত ৮ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশে মেয়েটিকে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু-কিশোরী মহিলা হেফজতিদের আবাসন কেন্দ্র রাখা হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ