খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

হুইপ রকিবুল ইসলাম বকুলের আহবান

দুর্গত মানুষের কষ্ট লাঘব করাই এই মুহূর্তে আমাদের প্রধান কর্তব্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ১১ জুলাই ২০২৬


টানা ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে মহানগরীতে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবর্ণনীয় জলজট ও দুর্যোগের কবলে পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নগরীর বিপুল সংখ্যক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে অজস্র পরিবার। খুলনাবাসীর এই সংকটময় সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে সর্বোচ্চ মানবিকতা নিয়ে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি জোরালো আহŸান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।
গতকাল শুক্রবার প্রদত্ত বিবৃতিতে তিনি নগরীর সর্বস্তরের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং বিত্তবানদের প্রতি এই মানবিক আহŸান জানান। বিবৃতিতে হুইপ রকিবুল ইসলাম বকুলি এমপি বলেন, টানা বর্ষণে আমাদের প্রিয় খুলনা নগরীর এক বিশাল অংশ আজ পানির নিচে। হাজার হাজার সাধারণ মানুষ, শ্রমজীবী ভাই-বোন ও শিশুরা জলজটের কারণে অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। এই আকস্মিক দুর্যোগে অনেক পরিবারের উনুন জ্বলছে না, ঘরে ঘরে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের কষ্ট লাঘব করা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও প্রধান কর্তব্য। তিনি খুলনা মহানগর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ এলাকায় মাঠপর্যায়ে সক্রিয় থেকে উপদ্রুত মানুষের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে যার যার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি। 
হুইপ বকুল আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত ও মানবিক প্রচেষ্টায় খুলনাবাসী দ্রুতই এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে ক্ষতিগ্রস্ত মানুষের ধৈর্য ধারণ এবং এই প্রতিক‚ল পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির জন্য দোয়া কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ