খুলনা | শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩

বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৪ এ.এম | ১১ জুলাই ২০২৬


নগরীর লবণচরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার দুপুর  দেড়টার দিকে তাদের লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক হওয়া সন্ত্রাসীরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া জেলার মাদারশি গ্রামের শাহজাহান হওলাদারের ছেলে মোঃ শুক্কুর হাওলাদার (৩৫) ও লবণচরা থানার হরিণটানা এলাকার বাসিন্দা আমির খানের ছেলে মোঃ ইমরান খান (৩৭)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ