খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু

গাছ ভাল থাকলে, আমরা ভাল থাকব : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৫:২২ পি.এম | ১১ জুলাই ২০২৬


বাগেরহাটে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এর আগে মেলা উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী।  পরে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন নিচ্ছি, আর কার্বনডাইঅক্সাইড ছাড়ছি। গাছ ঠিক উল্টোটি করছে। আমাদের জীবনের সাথে গাছের উৎপ্রেত সম্পর্ক রয়েছে। আমরা যদি গাছকে ভাল রাখতে পারি তাহলে আমরা ভাল থাকতে পারব।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক সৌদি আরবে নিম গাছ লাগানোর প্রশংসা করে ফরিদুল ইসলাম বলেন, শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপন করেছিলেন। যারা হজ্বে গেছেন, তারা দেখেছেন প্রচন্ড রোদ, ৪০-৫০ ডিগ্রি তাপমাত্রা তার ভেতরও নিম গাছ স্বস্তি দেয়। িএকজন পন্ডিত ব্যক্তি বলেছিলেন, যার বাড়ি নিম গাছ আছে, তার বাড়ি ডাক্তারের প্রয়োজন হয়।

গাছ ও পরিবেশের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, গাছ ও প্রকৃতি আমাদের সন্তানদের স্বাস্থ্যের সাথে জড়িত। পরিবেশের প্রত্যেকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই পৃথিবীতে জীব জন্তু যা কিছু আছে সবকিছু প্রাসঙ্গিক। আমাদের প্রাণ প্রকৃতির জন্য সেগুলো দরকার আছে। আমাদের সন্তানদের সেগুলো শিখাতে হবে। ঔষধি, ফলজ ও বনজ শিক্ষা, স্বাস্থ্য, নদী ও খাল খনন, কর্মসংস্থান, বৃক্ষরোপণ প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। শুধু গাছ লাগালে হবে না, এই গাছ রক্ষনাবেক্ষনও করতে হবে।  অবহেলার কারণে যদি কোন প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা অনিষ্ট হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শাহিন কবির, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধী ও একটি ফলদ বৃক্ষ রোপন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন ধরণের চারা নিয়ে ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব স্টলে চারা প্রদর্শন ও বিক্রয় চলবে। ১৭ জুলাই সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ