খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবাগত ওসি’র মতবিনিময় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১১ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল  আযম মনির। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী। এ সময় উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল, আবু কওছার, আফজালুর রহমান, রণজিৎ বর্মন, কামরুজ্জামান, হুসাইন বিন আফতাব, মনিরুজ্জামান মিশুক, মুরাদ হোসেন, এ এইচ এম টুমু, সাইফুল ইসলাম ও মাহমুদুল ফিরোজ বাবুল প্রমুখ বক্তৃতা করেন। এছাড়া শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন তার বক্তব্যে শ্যামনগরে আইন-শৃঙ্খলা বিষয়টি ফুটে তোলেন। 
ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, সাংবাদিকতা সমাজ গঠনের অন্যতম ভিত্তি। রাষ্ট্র গঠনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, মাদক নির্মূল করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শ্যামনগর থানা পুলিশ সর্বসাধারণের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ