খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে হরি গুরুচাঁদ মতুয়া মিশনের আলোচনা ও সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ১১ জুলাই ২০২৬


নড়াইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মতুয়ামাতা শ্রীমতী সুবর্ণা সিকদার ঠাকুর- সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায় এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমিতে, নড়াইলে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের (জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সকল ভক্তবৃন্দ) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনকারী হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য মতুয়ামাতা শ্রীমতী সুবর্ণা সিকদার ঠাকুর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তৃতা করেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেবাশীষ বিশ্বাস। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের  প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক এবং শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মতুয়া সমেন সাহা।
শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন মতুয়া নেতা মতুয়া দেব মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা শ্রীমতী সুবর্ণা সিকদার ঠাকুরের নতুন দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানান এবং সনাতন ও মতুয়া সমাজের কল্যাণে তাঁর অগ্রণী ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ