খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

টানা বর্ষণে পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিতে এমপি’র নির্দেশনা

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) |
১১:৫১ পি.এম | ১১ জুলাই ২০২৬


ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারে সা¤প্রতিক টানা বর্ষণের ফলে এক ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় কালভার্ট না থাকায় বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠান এবং সংলগ্ন বসতবাড়িতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ব্যবসায়ীদের এই চরম দূরাবস্থা ও জনদুর্ভোগের খবর শুনে তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় তিনি ইউএনও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেন। তিনি সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানাকে জরুরি ভিত্তিতে ডেকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ ও মহাপরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন। সংসদ সদস্যের এই বিশেষ নির্দেশনা ও সুপারিশের ওপর ভিত্তি করে শনিবার সকালে সরুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর জলাবদ্ধতা নিরসনে কালভার্ট ও ড্রেন নির্মাণ/সংস্কারের জন্য একটি লিখিত আবেদন জমা দেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারি আব্দুল হালিম, প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ী সমাজ।
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বাজারের পাটকেলঘাটা ভ‚ষিমাল হাট, হলুদ হাট, জুতা হাট এবং বাজার সংলগ্ন বসতবাড়িসহ সর্বমোট আনুমানিক ৬০ লক্ষ টাকার মালামাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ