খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা

ফুলতলা প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ১১ জুলাই ২০২৬


প্রাথমিক শিক্ষক সমিতি ফুলতলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর গ্রহণকারী এবং অবসরজনিত মৃত্যুবরণকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম। বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক তানিয়া সুরাইয়া। 
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম ও সহকারী শিক্ষক শাম্মী আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি আঃ গফ্ফার মোল্যা, কমিটির আহবায়ক প্রধান শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক নেতা সানোয়ার হোসেন মোড়ল, প্রধান শিক্ষক বিএম রফিকুল ইসলাম, হোসেনে আরা রোজি, অবঃ প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, মোর্শারফ হোসেন, রেজাউল ইসলাম, রহিমা খাতুন, বিধান চন্দ্র মল্লিক, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন, শিহাব উদ্দিন ওমর, গৌরী রানী বিশ্বাস, দীপিকা রানী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। পরে অতিথিবৃন্দ ৪০ জন শিক্ষকদের মাঝে মানপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।   

প্রিন্ট

আরও সংবাদ