খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

আশাশুনিতে কপোত-কপোতি পুলিশের খাঁচায়, পরে অভিভাবকদের জিম্মায়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১১ জুলাই ২০২৬


আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অগমনের খবর পেয়ে পুলিশ আটক করে, পরে বয়স কম থাকায় অভিবাবকদের জিম্মায় দেয়া হয়েছে। শনিবার থানা থেকে তাদেরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
প্রেমিক নওয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মুন্নার খালা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামের রহিম গাজীর কন্যা এসএসসি ফল প্রার্থী রোকেয়া খাতুনের সাথে দ্বাদশ শ্রেণির ছাত্র মুন্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে রোকেয়া শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে। পুলিশে খবর দিলে পুলিশ প্রেমিক-প্রেমিকা আটক করে থানা হেফাজতে রাখেন। শনিবার উভয়পক্ষের উপস্থিতিতে বিবাহযোগ্য না হওয়ায় স্ব স্ব অভিভাবকদের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ