খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

উৎসব ও আনন্দমুখর পরিবেশে কেকেবিএইউতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১২ জুলাই ২০২৬


উৎসব ও আনন্দমুখর পরিবেশে শনিবার বেলা ১১ টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল­া বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়েং মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের এ্যাডভাইজার প্রফেসর ড. গাজী আবদুল­াহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বেলা ১১টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। ৪০ মিনিটের ম্যাচে সিএসই বিভাগ আইএসএলএম বিভাগকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। দুপুর ১২টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার ২য় ম্যচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৩-৩ গোলে ড্র এর মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি হয়। এছাড়া দুপুর ২টায় সিএসই ও বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই মাচে বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সিএসই বিভাগকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। 
আজকেরা খেলা :  বিকাল ৪টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকাল ৫ টায় ইইই ও বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। 
এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ