খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

পাইকগাছায় ‘নতুন কুঁঁড়ি’র সফল ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ১২ জুলাই ২০২৬


পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ উপজেলা পর্যায় পেরিয়ে জেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল কৃতিত্ব অর্জনকারী খুদে ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট সংগঠকদের জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে তৃণমূলের এই প্রতিভাদের ভবিষ্যৎ পথচলাকে মসৃণ করতে তাদের হাতে উন্নতমানের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া সংস্থার কোচ কামরুজ্জামান জনি ও শাহিনুর রহমান রঞ্জু। এসময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এড. মনজুরুল ইসলাম, মারুফ আহমেদ, রমজান হোসেন, শামিম মোর্শেদ, রাজু আহমেদ, মিন্টু কুমার শাহা, মোঃ জলিল, আব্দুল বাশার এবং নাদিম আহমেদসহ স্থানীয় প্রশিক্ষক ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ে পাইকগাছা উপজেলার হয়ে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী কৃতি খেলোয়াড়দের মেডেল, প্রশংসাপত্র ও ক্রীড়া সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। 
এবারের আসরে ক্রিকেটে জেলা চ্যাম্পিয়ন হওয়া ১৪ জন খেলোয়াড়, সাঁতারে প্রথম স্থান অর্জনকারী দুই নারী ও একজন পুরুষ এবং দ্বিতীয় স্থান অর্জনকারী একজন নারী ক্রীড়াবিদ সংবর্ধিত হন। এছাড়া ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী একজন পুরুষ ও তৃতীয় স্থান অর্জনকারী একজন নারী, লং জাম্পে প্রথম স্থান অর্জনকারী একজন নারী এবং মার্শাল আর্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি নারী-পুরুষ এ্যাথলেটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ