খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার NAT-TEST

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ১২ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার প্রথমবারের মতো জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা ন্যাট-টেস্ট (NAT-TEST ) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সার্বিক তত্ত¡াবধানে পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kzouiku Publishing-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ