খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

সভাপতি-সাধারণ সম্পাদকসহ চার পদে নয় প্রার্থীর ভোটযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ১২ জুলাই ২০২৬


জমে উঠেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-১০০৮) এর দ্বি-বার্ষিক নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার পদে নয়জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ৪ পদে ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে গতকাল শনিবার নির্বাচন পরিচালনা কমিটি এ তথ্য জানিয়েছেন।  
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান জানান, আগামী ১৮ জুলাই খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল মাহামুদ জানান, সভাপতি পদে তিন জনের মধ্যে একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করায় দু’জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আনোয়ারুল ইসলাম কাজল এবং মোঃ হুমায়ূন কবির। সহ-সভাপতি পদে ৭ জন প্রার্থীর মধ্য থেকে ৪ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন শামিম আশরাফ শেলী, রাশিদুল আহসান বাবলু এবং গাজী মনিরুজ্জামান। এদের মধ্য থেকে দু’জন নির্বাচিত হবেন। সাধারণ সম্পাদক পদে চার জনের মধ্যে দু’জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর মধ্যে তারা হলেন মোঃ আলমগীর হান্নান ও বিমল সাহা। দপ্তর সম্পাদক পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হেলাল মোল্লা ও খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পি।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে দু’জনের প্রার্থীতা প্রত্যাহার করায় কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় এম এম মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে দু’জনের মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করায় আল মাহামুদ প্রিন্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় রীতা রানী দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে তিন জন নির্বাচিত হবেন। ছয় জনের মধ্যে তিন জন প্রার্থীতা প্রত্যাহার করায় তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন।

প্রিন্ট

আরও সংবাদ