খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

প্রাথমিক বৃত্তির ফলাফলে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান

খবর প্রতিবেদন |
০৫:৩২ পি.এম | ১২ জুলাই ২০২৬


প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে ঢাকা জেলা এবং সবচেয়ে কম পাশ করেছে বান্দরবান জেলা। সব চেয়ে বেশি ফেল করেছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা। দিনাজপুরে মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৩৬৬ জন, এর মধ্যে অকৃতকার্য ৮ হাজার ৮৯৮ জন।

সবচেয়ে বেশি সফল ঢাকা জেলা। এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৫৬০ জন। এর মধ্যে কৃতকার্য ১২ হাজার ৪৮৮ জন।

এবার মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন। এরমধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৬ হাজার ৩৯৮ জন, সাধারণ বৃত্তি পেয়েছে ১৯ হাজার ৪৯৪ জন)

বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৬ হাজার ৫৬৭ জন, সাধারণ বৃত্তি পেয়েছে ২৬ হাজার ৭৮৭ জন।

সবচেয়ে বেশি বৃত্তি প্রাপ্ত জেলা ঢাকা, মোট চার হাজার ৬৮২টি (ট্যালেন্টপুল ১৮৯৭টি, সাধারণ ২৭৮৫টি)। সবচেয়ে কম বৃত্তি প্রাপ্ত জেলা বান্দরবান-মোট ১৮৮টি (ট্যালেন্টপুল ১০৯টি, সাধারণ ৭৯টি)।

সবচেয়ে বেশি অনুপস্থিত নারায়ণগঞ্জ জেলায় (মোট পরীক্ষার্থী ৯১৯৬ জন, অনুপস্থিত ৪৮৫৮ জন)। সবচেয়ে বেশি উপস্থিত ঠাকুরগাঁও জেলায় (মোট পরীক্ষার্থী ৭৫১৩ জন, উপস্থিত ৬১৩১ জন)।

প্রিন্ট

আরও সংবাদ