খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

খুবিতে ‘স্পন্দন ’২৪’-এর নেতৃত্বে রাদ ও আল মামুন

খুবি প্রতিনিধি |
০২:১১ এ.এম | ১৩ জুলাই ২০২৬


“নতুন প্রজন্ম, নতুন প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে প্রগতিশীল ক্যাম্পাস সংস্কৃতি বিনির্মাণ, মেধা ও মননের মুক্ত বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যাত্রা শুরু করেছে জুলাই স্পিরিট ধারণকারী অরাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘স্পন্দন ’২৪’। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে আগামী ছয় মাসের জন্য একটি আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোঃ রেজোয়ানুল হক রাদকে আহŸায়ক এবং আল-মামুনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
রোববার  সংগঠনটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কমিটির আহŸায়ক মোঃ রেজোয়ানুল হক রাদ বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ধারণ ও লালন করার লক্ষ্য থেকেই এ সংগঠনের যাত্রা। জুলাই আন্দোলন এর পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা ‘প্রজন্ম ’২৪’ নামে একটি ক্লাবের অনুমোদনের জন্য ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করেছিলেন। ক্লাব অনুমোদন পেলেও, পরবর্তীতে নানা কারণে ক্লাব এর কার্যক্রম এগোয়নি। পরবর্তীতে আমরা কিছু শিক্ষার্থীরা পুনরায় ক্লাবের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেই এবং সকল এর মতামত আর ভিত্তিতে ক্লাব এর নাম পরিবর্তন এর জন্য বিশ্ববিদ্যালয় এর ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরে আবেদন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় ১০০ জন সদস্যকে নিয়ে ‘স্পন্দন ’২৪’-এর প্রথম আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, “সকল জাতীয় দিবস, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমাদের ক্লাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ক্লাব এর কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া জুলাইকে কেন্দ্র করে গ্রাফিতি অঙ্কন, বৃক্ষরোপণ, ছবি প্রদর্শনী, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়টি প্রথম সাধারণ সভায় আলোচনা করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।”
তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী, যিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করেন, আবেদন সাপেক্ষে এ সংগঠনের সদস্য হতে পারবেন। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও এর মূল্যবোধ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করার আহŸান জানাই।”
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মোঃ খসরুল আলম, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত, অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, অধ্যাপক ড. মোঃ নাসিফ আহসান, অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান এবং অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন।
এছাড়া যুগ্ম-আহŸায়ক হিসেবে রয়েছেন মোঃ তামিম হাসান, জাহিদুল ইসলাম নাহিদ, রুহুল আমিন মুন্না, মোঃ মোস্তফা কামাল, মোঃ মারুফ মোল্লা, মোঃ আবু সাইদ, মোঃ রায়হান, নাজমুল হাসান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহরিয়ার জিসান, মোঃ মাইনুল ইসলাম, মোঃ ওবায়দুল্লাহ, তরিকুল ইসলাম অর্ক এবং সাকিব শাহরিয়ার।
যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ওমর ফারুক, রাফিন মাহফুজ, তাসিবুর রহমান (তাসিফ), আব্দুর রহিম, জিদান আল রাকিব, নাহিদ হাসান, মীর্জা নাজমুস সাদাত, শাহরিয়ার পারভেজ, মোঃ হাদীউজ্জামান, আবু আহসান সাহিল, সাবরিনা ইসলাম, সাব্বির হোসেন, এম এম বায়জিদ হোসেন (বায়জিদ), মোঃ কাইয়ুম শরীফ, এস এম রেদওয়ানুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম রিফাত, মোঃ আবু বক্কর সিদ্দিক, হাসরাত জাহান, আজিজুর রহমান, মোঃ আবিদ হাসান এবং এস এম আরিয়ান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ ইমন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ তৌফিক সরকার ভুবন, তানভীর হোসেন নাজিম, মোঃ জাহিদ হাসান শাওন, তাইয়্যেবা জামান নৈঋতা, ওমর শাহাদাৎ মেরাজ, তরিকুল ইসলাম, সীমান্ত বিশ্বাস, মোঃ ইমন হোসেন, আবিদ হোসেন, জহিরুল সরকার, নাহিদুর রহমান (শুভ), সোহান সাকিব, আব্দুর রহিম, সায়েদ মুহতাসিম কবির সাফাত, জি এম সাব্বির হোসেন, আশরাফুল আলম সালমান, আনজিলা ইসলাম আন, আরাফাত হোসেন হৃদয় এবং মোঃ ইনসাফী ওয়ারিশ রক্তিম।
এছাড়া কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সূবর্ণা খাতুন, ফারিয়া সুলতানা, অরূণিমা সুপ্রিয়া, মেহেদী হাসান, শেখ মুহিব্বুল্লাহ আহমাদ, মোঃ আমিরুল এহসান, মোঃ ফিরোজ হাসান, মোঃ ওয়ালিদ হাবিব আরাফা, মোঃ মাইনুল শরীফ, মোঃ আবির হাসান (সাম্য), মোঃ লাবিব আবরার সিয়াম, হুমায়রা তানজুম, আসিফ হোসেন, ইশতিয়াক মালিক, ফাহিম আহমেদ, শেখ আকিব আহমেদ, এমএসটি রোজিনা খানম, আবু তাহের, প্রাঞ্জল ইফতেখার, তাহসিন সিদ্দিকী মিনহাজ, মীর মেশকাত রহমান, সিজদাতুল জান্নাত সিন্ধি, মাহফুজা আক্তার স্মৃতি, শেখ আজিম হোসেন প্রান্ত, আল মাহী, মোঃ নাইমুল ইসলাম, মোঃ রাইয়ান তাসকিম, মোঃ সাইদুল ইসলাম রিকন, জান্নাতুল ফেরদৌস, মোঃ আল ওয়াশিউর শাকির, তাসনিম হাসান সাদ, মোঃ নাইমুল ইসলাম কাব্য, সাদিয়া আজাদ তুলতুল, আনিশা ইবনাথ রাইসা, রাফিয়া রশিদ ঋতু এবং মোঃ মারুফ চৌকিদার।

প্রিন্ট

আরও সংবাদ