খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

নগরীতে স্কুলছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ১৩ জুলাই ২০২৬


নগরীরসরকারী ইকবালনগর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। রোববার নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত স্কুলছাত্রী নির্জনার ঘাতক পিতা-মাতা মাদকাসক্ত। তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা একাধিকবার আটক হয়েছে। এ মাদকাসক্ত দম্পতি তাদের একমাত্র কন্যাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।
বক্তারা এ হত্যাকান্ডে অভিযুক্ত পিতা আকাশকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সদস্য শেখ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক ডাঃ শাহীন আহসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এজে কুদ্দুস, ইয়াছির, ডাঃ হালিম মোড়ল, শুভ, শহিদ, সাগর, হাফেজ সোলায়মান, নাজমুল, ইমরান, মামুন, গোলাম রসুল, জুবায়ের প্রমুখ।
উল্লেখ্য গত ৮ জুলাই নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় এক কিশোরির বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। অনুসন্ধানে  পুলিশ জানতে পারে নিহতের নাম আরফানা হোসেন নির্জনা। ঘটনায় জড়িত নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে ১০ জুলাই পুলিশ আটক করে। সীমা ঘটনার বিবরণ উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মূল হত্যাকারী নির্জনার পিতা আলিম হোসেন আকাশকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
 

প্রিন্ট

আরও সংবাদ