খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩৭ পি.এম | ১৩ জুলাই ২০২৬


খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে খুলনা সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়র হন। ২০১৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে তিনি তৎকালীন আওয়ামী লীগের মেয়র তালুকদার আবদুল খালেককে পরাজিত করেন। ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় মনিরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই ঘটনায় ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২২ মার্চ তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। হাজতবাসের পর ১৮ এপ্রিল জামিনে মুক্ত হয়ে তিনি ফিরে আসেন মানুষের মাঝে। এক বছর ১৮ দিন পর তিনি আবার মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 
২০২৪ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহŸায়কের দায়িত্ব কাঁধে নেন। তার নেতৃত্বে ৫৪ বছর পর একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সৃষ্টি হয়। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর, শিল্পকলা একাডেমিতে বৃহত্তর খুলনার মুক্তিযোদ্ধাদের মিলন মেলা।
অভিনন্দন : বীর মুক্তিযোদ্ধা কেসিসি’র সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান খুলনা ওয়াসার চেয়ারম্যান মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মাজেদা খাতুন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এমএ জলিল, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, জিএম মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, সদর থানার সভাপতি শেখ মফিজুর রহমান, মোঃ ইকবাল কবির জিন্দেগী, সাধারন সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, সাংগাঠনিক সম্পাদক আফতাব হোসেন সুজন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ