খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

খুলনা বিভাগীয় ক্রিকেট দলে ডুমুরিয়ার তুয়া, স্বপ্ন জাতীয় দলে খেলা

এফ এম মনির, ডুমুরিয়া |
১২:০৬ এ.এম | ১৪ জুলাই ২০২৬


হাল না ছেড়ে দীর্ঘ লালিত স্বপ্ন পূরণে অবিচল ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের গাজীতলা এলাকার ধ্র“ব বিশ্বাস ও নিয়তি বিশ্বাসের কন্যা তুয়া খুলনা বিভাগীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ছিল তার দারুণ কৃতিত্ব। তুয়ার বাবা একজন সাধারণ কৃষক, সীমিত সামর্থ্যরে  মধ্যেও তিনি মেয়ের স্বপ্ন পূরণে সার্বক্ষণিক পাশে রয়েছেন। তুয়ার মনোবল, পরিশ্রম ও দৃঢ় অধ্যবসায় আজ সে খুলনা বিভাগীয় ক্রিকেট দলে স্থান পেয়েছে।
জানা গেছে, তুয়া শলুয়া অগ্রণী ক্রিকেট একাডেমির একজন ছাত্রী। প্রায় ৫৪০ জন প্রতিযোগীর সাথে প্রতিদ্ব›িদ্বতা করে সে খুলনা বিভাগীয় ক্রিকেট টিমে চূড়ান্ত ১৪ জনের তালিকায় স্থান করে নেয়। এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছে সে। বিভাগীয় দলে খুলনা জেলা থেকে মোট ৩ জন খেলোয়াড় স্থান পেয়েছে, যার মধ্যে সলুয়া অগ্রণী ক্রিকেট একাডেমির রয়েছে ২ জন।
জানা গেছে, আগামী ১৯ জুলাই তুয়া বিভাগীয় দলের হয়ে ঢাকায় খেলতে যাচ্ছে। ২০ জুলাই তার দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি স¤প্রচার করবে বলে জানা গেছে। তুয়ার এ সাফল্যে এলাকায় আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, ডুমুরিয়া পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলোৎপল মন্ডল (নিলয়) সমাজসেবক ডাঃ অনুপম মলি­কসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।
স্থানীয়দের মতে তুয়ার মতো লক্ষ পূরণে ধৈর্যের সাথে অধ্যবসায় থাকলে এলাকায় আরও প্রতিভা বেরিয়ে আসবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আন্তর্জাতিক অঙ্গণেও বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী হবে।

প্রিন্ট

আরও সংবাদ