খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩০ এ.এম | ১৪ জুলাই ২০২৬


সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কুলতিয়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে কুলতিয়া এলাকার একটি বাড়ির ছাদে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৬টার দিকে কুলতিয়া এলাকার হাবিবের ছেলে আহসান উল­াহ (১৬) শিশুটিকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুদেষ্ণা সরকার জানান শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার এসআই প্রদীপ কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবার ও চিকিৎসকদের সাথে কথা বলা হয়েছে। অভিযুক্ত আহসান উল­াহকে আটকে অভিযান চালানো হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ