খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

মাদ্রাসায় শিশুদের মাঝে ফল বিতরণে কেডিএ চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ১৪ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, নিষ্পাপ শিশুদের সাথে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি, ইট-পাথরের শহর গড়ার চেয়েও বড় উন্নয়ন হলো একটি মানবিক সমাজ গড়ে তোলা। আর সেই মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এই শিশুরা। গতকাল সোমবার সন্ধ্যায় নতুন বাজার আবু হানিফ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস এম নূরুল আলম দিপু, জহিরুল ইসলাম খান জুয়েল, শহিদুল ইসলাম, শাহরুজ্জামান মুকুল, মাফিজুল সরদার, জাহাঙ্গীর আলম, কাজী সান্টু, আলি হোসেন সানা, রফিকুল ইসলাম শুকুর, চৌধুরী এনছান আলি, শহিদুল, এবাদুল, মহিদুল, সুলতানা রহমান, মনিরুল ইসলাম, বিলকিস, পারুল ও মোস্তাহার প্রমুখ। ফল বিতরণের পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এতিমখানায় কোরআনের হাফেজ ছোট্ট সোনামনি, ওস্তাদ ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।

প্রিন্ট

আরও সংবাদ