খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

কুয়েটে প্রয়াত শিক্ষার্থী জেওয়ানুল হকের পরিবারে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ১৪ জুলাই ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’র ম্যাটেরিয়ালস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক (রোল: ২১২৭০৫১)-এর শোকসন্তপ্ত পরিবারের হাতে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রয়াত শিক্ষার্থীর পিতা মোঃ দুরুল হুদা-এর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় প্রয়াত শিক্ষার্থীর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনতলা ইউনিয়নের এনায়েত বয়রা গ্রামের বাসিন্দা এবং কুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক গত ১২ জানুয়ারি শহীদ স্মৃতি হলের ডিএস ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে চা পান করার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত প্রায় ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে কুয়েট পরিবার গভীর ভাবে শোকাহত হয়। 
অর্থ প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং ম্যাটেরিয়ালস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রয়াত শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ