খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৮ এ.এম | ১৪ জুলাই ২০২৬


কারাগার থেকে মুক্তি পেলেন না সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি। ফের একটি হত্যা মামলায় তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনাথ মিত্রের আবেদনের প্রেক্ষিতে দু’দফা শুনানীর পর সোমবার সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালত তাকে শোন এরেন্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন।
যশোর পিকনিক কর্নারের সামনে ২০১৫ সালের ৬ ফেব্রæয়ারি সংঘটিত ঘটনায় সাতক্ষীরা আদালতে ২০২৪ সালে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই বছরের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় দন্ডবিধির ১৪ নং মামলা রেকর্ড করা হয়। যার জিআর নং ৪০৩/২৪। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার দেখানো হয়েছে। 
প্রসঙ্গত, গত ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করে পুলিশ। তাকে সাতক্ষীরা থানার মামলা নং ২৫, তারিখ ১৮ ফেব্র“য়ারি ২০২৫ ধারা: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। পরবর্তীতে ১ জুন ২০২৫ তারিখে পুনরায় তাকে সাতক্ষীরা থানার মামলা নং ৪৪, তারিখ ২৬ ফেব্র“য়ারি ২০২৫ জিআর ৯৬/২৫ নং মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শোন এ্যারেস্ট করা হয়। ১১ জুন ২০২৫ তারিখে লায়লা পারভীন সেঁজুতিকে আসামি করে সাতক্ষীরা সদর থানার মামলা নং ২০, জিআর ২৭৮/২৫ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) মামলা দায়ের করা হয় এবং ২৫ জুন ২০২৫ তারিখে তাকে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সাবেক সাংসদ লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী প্যানেলের সদস্য এড. আল মাহামুদ পলাশ জানান, গত ৩ জুন মহামান্য হাইকোর্ট সাবেক সাংসদ লায়লা পারভীন সেঁজুতিকে সর্বশেষ মামলায় জামিন প্রদান করেন এবং রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোটের এ্যাপিলেট ডিভিশনের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন জানালে নো-অর্ডার হয়। গত ১০ জুন ওই মামলায় জামিননামা সম্পাদনের পর ১৩ জুন তাঁকে পুনরায় জিআর ৩৯৯/২৪  মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শোন এ্যারেস্ট দেখানো হয়।
এড. পলাশ আরো জানান, গত ২৫ জুন ২০২৬ সাতক্ষীরা দায়রা জজ আদালত লায়লা পারভীন সেঁজুতিকে জিআর ৩৯৯/২৪ মামলায় অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে ২৯ জুন তাঁকে পুনরায় জিআর ৪০২/২৪ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শোন এ্যারেস্ট দেখানো হয়। গত ৯ জুলাই সাতক্ষীরা দায়রা জজ আদালত লায়লা পারভীন সেঁজুতিকে জিআর ৪০২/২৪ মামলায় অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন। 
আদালত সূত্র জানায়, সাবেক সাংসদ লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা থানার মামলা নং ১৪, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ (জিআর নং ৪০৩/২৪) মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোমবার তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ