খুলনা | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

শিপইয়ার্ড সড়ক সংস্কারকালে কেডিএ চেয়ারম্যান মনা

আধুনিক সুন্দর এবং যানজটমুক্ত খুলনা গড়তে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১৪ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনা শিপইয়ার্ড সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষ, যাত্রী সাধারণ এবং ব্যবসায়ীরা যে চরম ভোগান্তির মধ্যদিয়ে যাচ্ছেন। আইনী ও প্রশাসনিক কিছু জটিলতা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে মূল প্রকল্পের কাজ কাক্সিক্ষত গতিতে শেষ করা সম্ভব হয়নি। অচিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শিপইয়ার্ড সড়কটি সম্পন্ন করতে প্রয়োজনীয় বরাদ্দ দিবেন। তাৎক্ষণিকভাবে জনদুর্ভোগ লাঘবে আমরা নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে জরুরি সংস্কার কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য একটাই-আপাতত রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলা, যেন পিচঢালা মূল কাজ  শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ ও যানবাহন নিরাপদে যাতায়াত করতে পারে।
গতকাল সোমবার দুপুরে নগরীর শিপইয়ার্ড রোডে ইটের ভাঙা অংশ দিয়ে চলাচল উপযোগী করার সময়ে তিনি এসব কথা বলেন। এসময়ে বিসিবি পরিচালক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম এবং ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি মোঃ শাজাহান জমাদ্দারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। 
এড. মনা আরও বলেন, খুলনার উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। আমরা একটি আধুনিক, সুন্দর এবং যানজটমুক্ত খুলনা গড়তে বিএনপি সরকার প্রতিশ্র“তিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখুন, তাঁর নেতৃত্বে আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা দেবো ইনশাআল্লাহ্। প্রধানমন্ত্রীর তারেক রহমানের স্লোগান “করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ”। খুব সহজেই অনুমেয় তারেক রহমান দেশের জন্য কাজ করতেই অঙ্গীকারাবন্ধ।

প্রিন্ট

আরও সংবাদ