খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫৬১

খবর প্রতিবেদন |
০১:০১ পি.এম | ১৪ জুলাই ২০২৬

 

ভেনেজুয়েলায় গত মাসে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার (১৩ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

এছাড়া বাস্তুচ্যুত মানুষের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫।

ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

প্রিন্ট

আরও সংবাদ