খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক ২

ফকিরহাট প্রতিনিধি |
০৫:৪৩ পি.এম | ১৪ জুলাই ২০২৬


বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতদের মঙ্গলবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সোমবার বিকালে কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে পিরোজপুর জেলা সদর উপজেলার জুসখোলা এলাকার মো: সোহরাব হোসেন মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে মো: তুহিন হাওলাদার (১৫) কে আটক করে। এসময় তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। পরে আটকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ