খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

তালা প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ১৪ জুলাই ২০২৬


তালায় আধুনিক বাংলার উন্নয়নের রুপকার, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের-এর ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কোরআনখানী, স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে সভাপতির নিজ বাসভবন চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। 
তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাঃ জালাল উদ্দীন। স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ^াস, সরুলিয়া ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, নালং পিএসজি ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাঃ সিদ্দিকুর রহমান, জাতীয় যুব সংহতির তালা উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তকিম উদ্দীন, তালা সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি লিটন হুসাইন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, তালা উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, তালা সদর ওয়ার্ড জাপার সভাপতি আব্দুল আজিজ সরদার, তালা সদরের ৬নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক রহমত আলী গোলদার, তালা সদরের ২ নং ওয়ার্ড জাপা নেতা নাসির উদ্দীন মোড়ল, পার্থ প্রতিম, তালা সদরের ৩নং ওয়ার্ড আবু হায়াত নিকারী, আব্দুল আজিজ মাহমুদ, জামির নিকারী, জিয়া নিকারী, তালা সদরের ৫নং ওয়ার্ডের মোঃ বিল্লাল মোল্লা, মাহমুদ ফকির, তালা সদরের ৪নং ওয়ার্ড ইকবাল হোসেন সরদার, তালা সদরের ৭নং ওয়ার্ড মো. জামাল শেখ,মুকুল সরদার, আব্দুল লতিফ শেখ, বাচ্চু শেখ, শাহাদাত, তালা সদরের ৯নং ওয়ার্ড হারুন অর রশিদ, হাসান সরদার, কাজী কামেল, কাজী জীবন। 
দিবসের শুরুতে সকাল হতে মাদ্রাসা পড়–য়া হাফেজ দ্বারা পবিত্র কোরআন খতম। বিকালে পরে পল্লীবন্ধুর কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তার ভ‚মিকা এবং দেশের উন্নয়নে তার অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। এসময় আসছে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে সাংবাদিক নজরুল ইসলামকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের কাছে আহŸান জানানো হয় এবং নেতাকর্মীরা হাত উঠিয়ে চেয়ারম্যান পদে সাংবাদিক নজরুল ইসলামকে বিজয়ী করতে স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। স্মরণ সভা ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ