খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

ফুলতলায় বণিক সমিতির উদ্যোগে বাসষ্ট্যান্ডের জলাবদ্ধতার অবসান

ফুলতলা প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ১৪ জুলাই ২০২৬


ফুলতলা বাসষ্ট্যান্ড হতে ডাবুরমাঠ পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেনটি ফুলতলা থানার পশ্চিমপার্শ্বে একটি জমিতে বালু দিতে ভরাট করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত এক সপ্তাহ অতিবৃষ্টির কারণে ফুলতলা বাসষ্ট্যান্ডসহ আশপাশ এলাকায় জলাবদ্ধতায় মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ বিষয়টি বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটিকে অবহিত করেন। বণিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজের নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বালু অপসারণ করে পানি সরবরাহ নিশ্চিত করেন। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিবলু, জামায়াতের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আজম হাদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন জোবায়দা রহমান সুরভী, বাবু গাজী, মোতাহার হোসেন কিরণ, আবু গাজী, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মারুফ মোল্যা, সাজ্জাদ মোল্যা, তুহিন মোল্যা, ইব্রাহীম হোসেন প্রমুখ। বণিক সমিতি ও জনপ্রতিনিধিরা জলাবদ্ধতার স্থায়ী সমাধান দাবি করেন। 

 

প্রিন্ট

আরও সংবাদ