খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

এআই প্রযুক্তি ব্যবহার করে

কেশবপুরের সাংবাদিক জাহিদ ও নুরুজ্জামানের নামে কু-রুচিপূর্ণ লেখা পোস্ট, থানায় জিডি

কেশবপুর প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১৪ জুলাই ২০২৬


এআই প্রযুক্তি ব্যবহার করে কেশবপুরে সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও নুরুজ্জামানের অশ্লীল ছবি ও কু-রুচিপূর্ণ লেখা একাধিক ফেসবুক আইডিতে পোস্ট করার অভিযোগ উঠেছে। ওই সব আইডি থেকে বিভিন্ন অশ্নীল ছবি ও অশালীন মন্তব্যসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ এনে ঝঁলঁ ঐধসসরফ ও ঝশ খরঢ়ব নামক ফেসবুক আইডির বিরুদ্ধে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক নুরুজ্জামান।
দৈনিক হৃদয় বার্তা পত্রিকার কেশবপুর প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান তার অভিযোগে উল্লেখ করেন গত ১২/০৭/২০২৬ তারিখ তাদের নিজস্ব ফেসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও নুরুজ্জামানের খারাপ অশ্লীল ছবি, কু-রুচিপূর্ণ লেখা ও বিভ্রান্তিমূলক তথ্য-উপাত্ত ছাড়ার কারণে তার ও মেহেদী হাসান জাহিদের সামাজিকভাবে মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে। আইডিগুলি তার নজরে আসার পরই দ্রুত এ বিষয়ে উক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় জিডি করেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ