খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

চিতলমারীর জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চিতলমারী প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১৪ জুলাই ২০২৬


বাগেরহাটের চিতলমারী উপজেলার জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে উপজেলার সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। জায়মা মারিয়ামের বাবা মোঃ মোহিতুল ইসলাম এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা জাকিয়া খানম সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এই অনবদ্য সাফল্যে উচ্ছাসিত তার পরিবার ও শিক্ষকমন্ডলী। জায়মা মারিয়াম ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। জায়মা মারিয়াম বর্তমানে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করছে।

প্রিন্ট

আরও সংবাদ