খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

কালিয়ায় হত্যাসহ ৭ মামলার আসামি মাদকসহ গ্রেফতার

নড়াইল প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ১৪ জুলাই ২০২৬


নড়াইলের কালিয়ায় হত্যা চাঁদাবাজি ও লুটপাঁসহ সাত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু বক্করকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কালিয়া উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আবু বক্কর কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ইরান মোল্লার ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর দীর্ঘদিন ধরে পাঁচগ্রাম, পুরুলিয়া, হামিদপুর, গাজিরহাট ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি চাঁদাবাজিসহ অনলাইন প্রতারণার মাধ্যমে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। স¤প্রতি সাতবাড়িয়া গ্রামের সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাঙচুর এর চারটি মামলাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে ইউপি সদস্য জাবেদ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও বেশ কিছু চোরাই মালামালসহ আবু বক্করকে গ্রেফতার করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ ইদ্রিস আলী জানান চিহ্নিত সন্ত্রাসী আবুবক্কারের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যা ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন থানায় আর কোন অভিযোগ মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ