খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

আশাশুনির বড়দলে প্রতিবন্ধীদের বাড়ি ও ঘেরে হামলা-ভাঙচুর ও মারপিট ৭৫ হাজার টাকার ক্ষতি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১৫ জুলাই ২০২৬


আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাস জমিতে বসবাসকারী অসহায় গরীব পরিবারের সদস্য ও প্রতিবন্ধী সন্তানদের উপর হামলা, বসত বাড়ি ও ঘেরে ভাঙচুর, অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বাদী বড়দল বাজারের সেলিম গাজীর স্ত্রী জরিনা খাতুন জানান, মোহাম্মদ নগর (বড়দল) গ্রামের  মাসুম শেখ, অজিয়ার রহমান সানা অনু, বড়দল বাজারের আব্দুর রহমান সানা ওরফে ছোট কখন আনুদের বাড়ী আমাদের একই গ্রামে। আমি অসহায় ভূমিহীন গরীব মহিলা। আমার স্বামী গরীব দিনমজুর। আমরা শারীরিক প্রতিবন্ধী কন্যা কারিমা খাতুন ও প্রতিবন্ধী পুত্র ইমরানকে নিয়ে বুড়িয়া সাকিনস্থ সরকারি ১০০ শতক খাস জমিতে বসবাস ও কিছু জমিতে মৎস্য ঘের করে আসছি। প্রতিপক্ষ সম্পূর্ণ গায়ের জোরে আমাদের ভোগদখলীয় জমি জবর দখলের ষড়যন্ত্র করছিল। গত ১৩ জুলাই দুপুরে তারা দা, লোহার রড ও বাঁশের লাঠি সহকারে আমাদের বসত বাড়ী প্রবেশ করে বাড়ী ছেড়ে চলে যেতে বলে। আমার স্বামী বাড়ীতে না থাকায় রাজি না হওয়ায় তারা আমার দুই প্রতিবন্ধী সন্তানকে এলোপাতাড়ী মারপিট করে। আমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। বসত ঘর বাড়ী ও মৎস্য ঘেরের ঘুনি, পাটা ভাঙচুর করে ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমাদের ডাকচিৎকারে আমার স্বামীসহ আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ