খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএইউ’র আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন রানার-আপ বিবিএ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ১৫ জুলাই ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, মঙ্গলবার বিকাল ৪টায় সিটি বাইপাস রোডে টার্ফ মাঠে। উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় ফলাফল নির্ধারণে টাইব্রেকার পর্ব অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ১ (৩) -০ (৩) গোল ব্যবধানে ইংরেজি বিভাগ বিবিএ-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ মোঃ শহিদ শেখ ও ম্যান অব দি ম্যাচ মোঃ আহাদুল ইসলাম কে প্রধান অতিথি মেডেল পরিয়ে দেন। এ সময়ে উপাচার্য চ্যাম্পিয়ন এবং রানারআপ উভয় দলসহ এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইংরেজি বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, ইইই বিভাগের প্রধান ড. মোঃ মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহালদার, বিএ বিভাগের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা, টুর্নামেন্ট পরিচালনা কমিটি তথা প্রক্টরিয়াল বডির সদস্য যথাক্রমে সিএসই বিভাগের প্রভাষক মুশফিক শাহরিয়ার শাফি, বিএ বিভাগের প্রভাষক মোঃ মুবিনুল ইসলাম, ইইই বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক নুসরাত জাহান সেতু ও আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাহ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ১-০ গোলে শিক্ষকদের সমন্বয়ে গঠিত দল জয়লাভ করে। একমাত্র গোলটি করেন সিএসই বিভাগের প্রভাষক ইমরান রহমান ইফতি।  
 

প্রিন্ট

আরও সংবাদ