খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খুবিতে প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন শীর্ষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৭ এ.এম | ১৫ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। 
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক অ্যান্ড বিএসি রিকোয়ার্মেন্টস’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া ‘প্রিপেয়ারিং অ্যাক্রেডিটেশন ডকুমেন্টস : এভিডেন্স অ্যান্ড সাবমিশন স্ট্রাটেজি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন। প্রশিক্ষণে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ