খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

নগরীর ২৫নং ওয়ার্ড উলামা ও যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৭ এ.এম | ১৫ জুলাই ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মানুষ তাজা প্রাণ ও রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে ২৫নং ওয়ার্ড উলামা ও যুববিভাগের উদ্যোগে সোহরাওয়ার্দী কলেজ মাঠে এবং নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
২৫নং ওয়ার্ডের উলামা বিভাগ সভাপতি হাফেজ আবু মূসার সভাপতিত্বে যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রাব্বির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা ব্যবসায়ী থানা সভাপতি মোঃ মইনুল ইসলাম, পেশাজীবী সংগঠনের নেতা আব্দুল্লাহ আল মামুন প্রিন্স। এ সময় অন্যান্যের মধ্যে ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজি হারুনুর রশিদ, ২৫নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি রাইজুল ইসলাম রাজু, আরামবাগ ইউনিটের সভাপতি হারুনুজ্জামান, ইসলামাবাদ ইউনিটের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও মোঃ রানা, ইসলামী ছাত্রশিবিরের ২৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ রাকিব, ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী কলেজ সভাপতি মোঃ হোসাইন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ