খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খালিশপুরে পরিবেশবাদী সংস্থা ‘ছায়াবৃক্ষ’র বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ১৫ জুলাই ২০২৬


গাছ মানুষের পরম বন্ধু। বায়ুমন্ডলে অক্সিজেন সরবরাহসহ পরিবেশ সংরক্ষণে গাছের ভ‚মিকা অনস্বীকার্য। এছাড়া ভ‚মি ক্ষয় রোধ, মানুষের পুষ্টি চাহিদা পূরণে গাছের রয়েছে অনন্য ভ‚মিকা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ‘‘বৃক্ষ একটি জীবন্ত সত্তা : পরম বন্ধু’’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সংস্থা ‘ছায়াবৃক্ষ’ এ কর্মসূচির আয়োজন করে। গাছের গুরুত্ব অনুধাবন করে বৃক্ষরোপণ ও পরিচর্যায় যতœশীল হওয়ার জন্য প্রশাসক সকলের প্রতি আহŸান জানান। 
ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল আলম। অন্যান্যের মধ্যে স্কুলের অভিভাবক প্রতিনিধি জাহিদুর রহমান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, এসএম আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ জামিরুল ইসলাম, রবিউল ইসলাম বিপ্লব, মইনুল হাসান মিঠু, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা ইসরাত জাহান, শিক্ষক প্রতিনিধি মধুসূদন গাইন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ