খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

লোহাগড়ায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ১৫ জুলাই ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে এক বছর বয়সী শিশু (১ বছর ১৪ দিন) অরহান মায়ের দুধ খাওয়ার সময় শ্বাসনালীতে দুধ আটকে মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির দাদা দৈনিক আমার দেশ পত্রিকার নড়াইলের লোহাগড়া উপজেলা প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু। তিনি জানান, অরহানকে মায়ের দুধ খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে দুধ আটকে যায়। এ সময় তাকে বাঁচাবার চেষ্টা করা হয়। কিন্তু শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় তার  মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারসহ  গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
 

প্রিন্ট

আরও সংবাদ