খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ১৫ জুলাই ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির খুলনা-ঢাকা মহাসড়ক সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিজ হাতে গাছ লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। 
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকীল আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২০২৬ সালের বৃক্ষরোপণ এ কর্মসূচির মাধ্যমে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে স্থায়ী ক্যাম্পাসে ফলজ,বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনসহ শতাধিক গাছের চারা রোপণ করে।
 

প্রিন্ট

আরও সংবাদ