খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ১৫ জুলাই ২০২৬


বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি কৃষি। কৃষি আমাদের আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে প্রথম উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার পথিকৃৎ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ১১বছরের গৌরবময় যাত্রা পথ অতিক্রম করে ১২তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠা লাভ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় বাঁধন কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, বেলা পৌনে ১১টায় আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, বেলা ১১টায় আন্তঃদলীয় ইংরেজি ভাষার দক্ষতা প্রতিযোগিতা, দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় কেক কাটা ও দুপুর ১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ