খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

বাগেরহাট চেম্বার অব কমার্সের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:২৬ এ.এম | ১৫ জুলাই ২০২৬


বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি বাতিল করা হয়। 
অফিস আদেশে বলা হয়, যেহেতু বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ নির্বাচন আইন ও বিদি মোতাবেক পরিচালিত হয়নি। বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ বানিজ্য বিধিমালা ২০২৫ ও সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। সেই সাথে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হল। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয় অবহিত করতে বলা হয়েছে।
গেল ১৭ মে বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাইকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হয়। ৯ জুলাই নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের ৫ দিনের মধ্যে কমিটি বাতিল করলো মন্ত্রণালয়।

প্রিন্ট

আরও সংবাদ