খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

ড. লতিফুল ইসলামকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর ডিজি নিযুক্ত

পাইকগাছা প্রতিনিধি |
০২:২৯ এ.এম | ১৫ জুলাই ২০২৬


ড. মোঃ লতিফুল ইসলামকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখার সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (অফিস আদেশ) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ইনস্টিটিউট এর খুলনার পাইকগাছার লোনাপানি কেন্দ্রে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 
উল্লেখ্য ড. মোঃ লতিফুল ইসলাম লোনাপানি কেন্দ্রের একজন সফল মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অত্র কেন্দ্রে যোগদান করেন। টানা ২৮ বছর একই কেন্দ্রে কর্মরত থেকে ধারাবাহিকভাবে তিনি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন। অত্র কেন্দ্রে কর্মরত থাকাকালীন তিনি উপকূলীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়ার চাষাবাদের উন্নত কলাকৌশল এবং প্রজনন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 
ড. লতিফুল ইসলামের গবেষণালব্ধ ৫০ টির বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হয়েছে। এপিএতে টানা ৩ বার তিনি  প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খ্যাতিলাভ করেন। ২০১৫ সালে তিনি ইউনিভার্সিটি সায়েন্স অব মালেশিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডির বিষয় ছিল মেরি কালচার ( এমএআইসিইউ এন্ড টিইউআরই : ব্রিডিং এন্ড সীড প্রডাকশন অব গ্রীণ মাডক্রাব (সাইলা পিএআরএএমএএমওএসএআইএল) ইন ক্যাপটিভ কন্ডিশন। ড. মোঃ লতিফুল ইসলামকে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা ও পরিকল্পনা শাখায় বদলি করা হয়। বদলির কিছু দিন পর অভিজ্ঞ এ কর্মকর্তাকে ইনস্টিটিউট এর পরিচালক ( প্রশাসন ও অর্থ) করা হয়। এর কিছু দিন যেতে না যেতেই অভিজ্ঞ উর্ধ্বতন এ কর্মকর্তা কে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মহাপরিচালক করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ