খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

সংসদীয় কমিটিতে খুলনার ৩ এমপি’র অন্তর্ভুক্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনা বিএনপি’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ১৫ জুলাই ২০২৬


গুরুত্বপূর্ণ ৩টি সংসদীয় স্থায়ী কমিটিতে খুলনার মাটি ও মানুষের প্রিয় ৩ সংসদ সদস্যকে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানকে মহানগর বিএনপি’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার যৌথ বিবৃতিতে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশের নীতি নির্ধারণী ও তদারকি পর্যায়ে খুলনার কৃতি সন্তানদের মূল্যায়ন করায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে এক অভ‚তপূর্ব আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি (খুলনা-৩)-কে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য, দলের বিশ্বস্ত ভ্যানগার্ড ও প্রাজ্ঞ রাজনীতিবিদ আজিজুল বারী হেলাল এমপি (খুলনা-৪)-কে ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য, আমীর এজাজ খান, এমপি (খুলনা-১)-কে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত প্রমাণ করে যে, তিনি তৃণমূলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করতে সর্বদা বদ্ধপরিকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনিযুক্ত সংসদীয় কমিটির এই ৩ সংসদ সদস্য তাঁদের সততা, মেধা, দেশপ্রেম এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ব-স্ব মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমে এক গতিশীল ও যুগান্তকারী ভ‚মিকা রাখবেন। একই সাথে তাঁদের দক্ষ নেতৃত্বের হাত ধরে আমাদের প্রিয় খুলনার চলমান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সুদৃঢ়করণ ও জনকল্যাণমূলক কাজ আরও বেগবান হবে। 
বিবৃতিতে বলা হয় মহানগর বিএনপি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সর্বাত্মক পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিবৃতিদাতারা হলেন বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপি’র কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ